দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি মুরগির খামারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে খামারের একটি ছোট কক্ষ থেকে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে তল্লাশি চালিয়ে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।
পুলিশ জানায়, পলাতক নুরুল হোসাইন ওই এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে আসা একটি বড় মাদক চালানের অংশ হিসেবে এসব ইয়াবা খামারে মজুত করা হয়েছিল।
এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই